ASANSOL

লোকসভা নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সেলের সভা থেকে কার্যত প্রচার শুরু, আসানসোলে মার্জিন বাড়িয়ে জয়ে নিশ্চিত শাসক দল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর বিধানসভার রেলপারের বাবুয়াতলাওয়ে  রবিবার তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেল সংখ‍্যালঘু সেলের পক্ষ থেকে এক কর্মীসভা আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক তথা রাজ‍্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সংখ‍্যালঘু সেলের এম মোশারফ সহ আরো অনেকে।
তবে সংখ‍্যালঘু সেলের এই সভা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক প্রচার শুরু করে দেয় তৃণমূল। স্বাভাবিক ভাবেই লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ও জয় পরাজয়ের বিষয়গুলি উঠে আসে এদিনের সভায়।


সেই সভায় বক্তব‍্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, গত উপনির্বাচনে তিন লক্ষ ভোটে জিতে আসানসোল থেকে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও তাকে আসানসোল থেকে প্রার্থী করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। কিন্তু তিন লক্ষ ভোটের ব‍্যবধানে এই জয়ে বিরোধীরা কাদের প্রার্থী করবে তার খোঁজ পাচ্ছেনা। বিজেপি শনিবার আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিলো। আজকেই সেই প্রার্থী নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন। যা প্রকারান্তরে বলা যেতে পারে যে, তৃণমূল কংগ্রেসের জয়।


এদিন সভা শেষে মঞ্চ থেকেই এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক বলেন, এবারে জয়ের ব‍্যবধান তিন লক্ষ থেকে বেড়ে এক নতুন ইতিহাসের সৃষ্টি করবে। শত্রুঘ্ন সিনহা আসানসোলের সাংসদ ছিলেন, আগামীদিনেও থাকবেন।
অন‍্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রার্থীপদ ঘোষণার পরেই শত্রুঘ্ন সিনহার অশ্বমেধের ঘোড়ার মতো আসানসোল কেন্দ্রের সর্বত্র চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষেরা তৃণমূলের সাথেই আছেন। আর বিরোধীরা তাদের পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না।


অন‍্যদিকে শত্রুঘ্ন সিনহা সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেন, বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরেই তাকে আমি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবে খেলা হবে বলে অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু তারপরেই রবিবার সকালে পবন সিং ব‍্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি তার ও তার দলের আভ‍্যন্তরীন বিষয়। এই বিষয়ে দলের অন‍্যান‍্য নেতারা প্রতিক্রিয়া দিয়েছেন।  আমার নিজের এই বিষয়ে কিছু বলার নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অন‍্যান‍্য কেন্দ্রের প্রার্থী ঘোষণার আগে প্রথম তার নাম ঘোষণা করেছিলেন। তাই জয়ের বিষয়ে আমি ১০০ ভাগ নিশ্চিত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *