আসানসোল সিটি বাস স্ট্যান্ড হবে উন্নততর, অভিজিৎ ঘটকের নেতৃত্বে কমিটি করল পরিদর্শন











বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার, আসানসোল সিটি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী সুবিধাগুলি উন্নত ও উন্নততর করতে আসানসোল কর্পোরেশনের একটি যৌথ টিম আসানসোল সিটি বাসস্ট্যান্ড পরিদর্শন করে। আসানসোল কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার অভিজিৎ ঘটক জানান, আসানসোল সিটি বাসস্ট্যান্ড, বার্নপুর, রানীগঞ্জ এবং বরাকর বাস স্ট্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে রয়েছে। এই বাসস্ট্যান্ডগুলিকে আরও উন্নততর করা হবে। যাতে যাত্রীদের কোনো অসুবিধে না হয়। প্রথম পর্যায়ে এটি আসানসোল থেকে শুরু করা হচ্ছে। এখানে, কোন কাজটি প্রয়োজনীয়, সেটির একটি প্রাথমিক রিপোর্ট নেওয়া হল, এর পরে পরিকল্পনা করে কাজ করা হবে।



ওইসময় অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার, পূর্ণশশী রায়, সুপারেনটেনডিং ইঞ্জিনিয়ার সুকোমল মন্ডল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব, আইএনটিটিউসি এর রাজু আহলুওয়ালিয়া, সঞ্জয় সিং, আইএনটিইউসি সঞ্জয় সেনগুপ্ত, সিটুর হেমন্ত সরকার, বাস মালিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, বিজন মুখোপাধ্যায়, মিনি বাস এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি চরনজিৎ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
Good News: আসানসোল জেলা হাসপাতালে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা

