রানীগঞ্জে নিরাপত্তা বলয়ের মধ্যেই রামনবমীর বিশাল শোভাযাত্রা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেই রানীগঞ্জের রামনবমী উপলক্ষে দশমীর দিন শুরু হয়েছে রামনবমীর বিশাল শোভাযাত্রা। এদিন বিশ্ব হিন্দু পরিষদ ও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেই অসংখ্য রাম ভক্ত, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতির বিষয়কে শোভা যাত্রার মধ্যে তুলে ধরে, রানীগঞ্জের বিভিন্ন পথে শোভাযাত্রার বিশাল রেলি ঘুরল বিভিন্ন প্রান্তে। দিকে দিকেই নানান বাদ্যযন্ত্র সহযোগে হাজারো হাজার রাম ভক্ত অংশ নিল এই সুবিশাল শোভাযাত্রায়।











এদিন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বহু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেই রানীগঞ্জের বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা কেউ লক্ষ্য করা গেল এই রামনবমীর মিছিলের অগ্রভাগে। যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে পুলিশের বিশাল বাহিনী সমগ্র এলাকায় নজরদারি চালাচ্ছে, এই মিছিলকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম রানীগঞ্জ শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেন। এদিনের এই শোভাযাত্রায় পুরুষদের পাশাপাশি মহিলারাও ব্যাপকভাবে অংশ নেয়। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব, শান্তিপূর্ণভাবে এই মিছিল সকলকে সম্পন্ন করানোর জন্য শুভেচ্ছা জানান। এদিন তিনিও এই শোভাযাত্রায় অংশ গ্রহণও করেন।


- Asansol Rail Jan Samvad 2026: डीआरएम ने यात्रियों से की बात, मांगे सुझाव
- Asansol Mahavir Akhara 2026: जीटी रोड पर उमड़ी रिकॉर्ड भीड़
- आसनसोल में व्यवसायी की दिवंगत पत्नी की स्मृति में वस्त्र वितरण और नर-नारायण सेवा
- আসানসোলে ব্যবসায়ীর প্রয়াত স্ত্রীর স্মৃতিতে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা
- একাদশীর সকালে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার সালানপুরে গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, আটক স্বামী


