রানিগঞ্জে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৯ ফেব্রুয়ারিঃ পুকুরের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের রানিগঞ্জ থানার রনাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রানিগঞ্জের তারবাংলা টিকিয়াপাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম সাজাদ খান (৪৩)। রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে।













জানা গেছে এদিন সকালের দিকে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির অন্তর্গত রনাইয়ে একটি পাবলিক স্কুলের কাছে পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আসে। মৃতদেহটি উদ্ধার করা হয়। তখনও পর্যন্ত মৃতদেহর কোন পরিচয় পাওয়া যায়নি।পরে সেই মৃতদেহ সনাক্ত করা হয়।
পুলিশ জানায়, মৃত যুবক সাজাদ খান রানিগঞ্জের তারবাংলার টিকিয়াপাড়ার বাসিন্দা। সে পেশায় দিনমজুর।
রনাই এলাকায় শনিবার থেকে পীরবাবার মেলা শুরু হয়েছে। শনিবার রাতে সে এই মেলায় ঘুরতে আসে। রাতে কোন এক সময় সে ঐ পুকুরের জলে হাতপা ধুতে নামে। তার মৃগী রোগ ছিলো। জলে নামার পরে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের জলে ডুবে যায়। আশপাশে লোক না থাকায়, কেউ তাকে দেখতে পায়নি। এদিন সকালে এলাকার বাসিন্দারা পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখেন।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- प्रतिभागियों के ज्ञान और आत्मविश्वास की हुई शानदार परीक्षा
- আসানসোলে স্কুটি বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা, পাশের লেনে উল্টালো চারচাকা গাড়ি, আহত চালক
- আসানসোল দুর্গাপুর পুলিশের হাতে বিশেষ ” মোবাইল ফরেনসিক ভ্যান “
- Asansol – Durgapur Police फॉरेंसिक जांच और मजबूत, मोबाइल फॉरेंसिक वैन की शुरुआत
- आग बुझाने की क्षमता बढ़ी दुर्गापुर दमकल विभाग को मिला अत्याधुनिक बड़ा लैडर


