Wednesday, August 26, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 26, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ছিনতাই করতে আসা এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এর বড়সড় সফলতা।ছিনতাই করতে আসা এক যুবককে আটক করল রূপনরায়নপুর ফাড়ির পুলিশ।ঘটনার সম্পর্কে পুলিস সূত্রে জানা যায় যে রবিবার সাড়ে চারটে নাগাদ একজন ব্যক্তি আল্লাদি গ্রামের রাস্তায় প্রমীলা নার্সারির কাছে
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল।পুলিশ আল্লাডি গ্রামের রাস্তার প্রমীলা নার্সারির কাছে পৌছে গাড়িটি আল্লাডির কাছে রেখে পায়ে হেঁটে যেতে থেকে ।সেইসময় অভিযুক্ত টেরপেয়ে পালানোর চেষ্টা করলে
রূপনারায়নপুর থানা ইনচার্জ রাহুল দেব মন্ডল এবং রঞ্জিত কুমার সরকার পাল্টা ধাওয়া করতে থাকে এরপর
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পুলিশের সামনে বিভিন্ন বক্তব্য দিতে থাকে।বারবার জিজ্ঞাসা করা হলে জানাযায় তারনাম অমর জিৎ মন্ডল সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা।পুলিশ অভিযুক্ত অমরজিৎ মন্ডলের কাছ থেকে উদ্ধার করেন (1) একটি দেশি লোহার বাট লাগানো পাইপগান, দৈর্ঘ্য প্রায় 09 ইঞ্চি,ব্যারেল, হাতুড়ি, ট্রিগার, ফায়ারিং পিন ইত্যাদি একটি রাউন্ড 7.65 মিমি লোড। কেএফ লাইভ গোলাবারুদ যা তার কোমরের বাম পাশে লুকিয়ে রাখা হয়েছিল।অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে জানাজায় তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ লাইসেন্স/নথিপত্রও নেই।

আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে প্রমীলা নার্সারির কাছে আল্লাডি গ্রামের রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিদের ছিনতাই করার উদ্দেশ্যে অপেক্ষা করেছিল।
রূপনরায়নপুর পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করেন।এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সালানপুর পিএস মামলা নং ৩১৪/২০২১ তারিখে। 19.12.2021 U/S- 25 (1b)(a)/27 মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *