Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দিলেন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : অবশেষে শেষমেশ সিদ্ধান্ত বদল কংগ্রেস প্রার্থীর। কংগ্রেসের হয়ে চার নাম্বার ওয়ার্ডের প্রার্থী শারিক আক্তার মনোনয়নপত্র জমা দিলেও জামুড়িয়ার বিধায়কের অনুরোধে শেষমেষ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন শারিক আক্তার। বৃহস্পতিবার তিনি জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরে রাম সিংয়ের কার্যালয়ে পৌঁছে তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় এর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূল দলে যোগ দিলেন।

এদিন তিনি তার বক্তব্যে দাবি করলেন সাম্প্রদায়িক দল বিজেপি কে যদি কেউ পরাস্ত করতে পারে তাহল তৃণমূল, তাই তিনি বিজেপিকে পরাস্ত করতে ও প্রাক্তন বোরো চেয়ারম্যান শেখ শানদার কে সহায়তা করার লক্ষ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিনের এই যোগদান সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় ছাড়াও জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, সাধন রায়, প্রেম পাল সিংহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *