Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

জুয়ার ঠেক থেকে দু জন গ্রেফতার

বেঙ্গল মিরর কাজল মিত্র :-সালানপুর থানা এলাকায় প্রকাশ্যে চলছে সাট্টা,জুয়া ও মাদকের কারবার।এর জেরে প্রায় দিনই অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সালানপুর এর নানা এলাকায় পুলিশ কমিশনরাটের কাছে অভিযোগ জানিয়েছে সাধারণ মানুষ।পুলিশ অবশ্য জানায়, গোটা এলাকা জুড়ে অপরাধ মূলক কাজকর্ম বন্ধে অভিযান চালানো হচ্ছে।বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।এই ঘটনায় সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কল্যানগ্রাম জলটাঙ্কি থেকে জুয়ার ঠেক থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে ।

এসময় তাদের কাছ থেকে নগদ 10 হাজার 90 টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ,চিত্তরঞ্জন ও রূপনারায়নপুর লাগোয়া অঞ্চলেও প্রতিদিন জুয়ার আসর চলছে।সেখানেও বহিরাগতেরা জড়ো হয় ।রাতবিরেতে সাধারণ যাত্রীদের কাছ থেকে তারা টাকা ও জিনিসপত্র ছিনতাইও করে বলে অভিযোগ।
আর এই সকল অভিযোগ পেয়েই পুলিশ অভিযান চালায় যার পরেই জলটাঙ্কি এলাকা একে দুই জুয়াড়ি কে আটক করা হয় তাদের নাম বিশ্বনাথ কোলে,মুকুল মজুমদার।তাদের কে আজ আসানসোল কোর্টে পাঠানো হয় ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *