কালী মন্দিরের ছাদ ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুকুল উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- তৃণমূল কংগ্রেস বারাবানীর যুব নেতা মুকুল উপাধ্যায় সোমবার সালানপুর পঞ্চায়েতের নোনিয়া পাড়ায় নারকেল ফাটিয়ে কালী মন্দিরের ছাদের ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়রা জানান যে কালী মন্দিরের চার দেওয়াল এর নির্মাণের বহু বছর হয়ে গেলেও আর্থিক সহায়তার অভাবে মন্দিরের ছাদ ও মন্দির নির্মাণের কাজ বন্ধ ছিল। বিধানসভা নির্বাচনের আগে, স্থানীয় লোকেরা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের কাছে মন্দিরটি সংস্কারের আবেদন করেছিলেন,














বারাবনির বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজ পূরণ হয়েছে। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায় মন্দিরের ছাদ নির্মাণ ও মন্দির সংস্কারের নির্দেশ দিয়েছেন। এদিন মুকুল উপাধ্যায় জানান কালীপূজার আগে মন্দির সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। একই সাথে উপস্থিত ছিলেন সালানপুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা তথা সমাজসেবী ফুচু বাওরি, বাপ্পা মণ্ডল সহ অনেকে ।

