LatestWest Bengal

তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শপথ গ্রহণ করেই রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল ১০ টা ৪৫ মিনিটে।
রাজভবনে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। ছিলেন মুখ্যসচিব, পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা।

ममता तीसरी बार बनीं मुख्यमंत्री

এদিকে শপথ গ্রহণ করেই রাজধর্ম পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ ভবনে দাড়িয়েই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে নির্দেশ “২৪ ঘন্টার মধ্যে রাজ্যকে শান্ত দেখতে চাই। আমার দল হোক আর যে দলই হোক সবাইকে অ্যারেস্ট করুন। সমস্ত থানা কে নির্দেশ দিন আমি বলেছি বলুন।”এদিন সকাল ১০ টা বেজে ১১ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। ঠিক সকাল ১০ টা ২০ মিনিটে রাজভবন পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়।

শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ
হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, দেব, প্রশান্ত কিশোর সহ অনেকে। উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টোচার্যকে উপস্থিত থাকতে দেখা যায়। অনুষ্ঠান স্থলে সকাল ১০ টা ৪৩ মিনিটে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাজানো হয় জাতীয় সংগীত।

সকাল ১০ টা ৪৫ মিনিটে মমতাকে শপথের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।
আমন্ত্রন জানানোর ঠিক ১ মিনিট পরেই অর্থাৎ ১০ টা বেজে ৪৬ মিনিটে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর ১০ টা ৪৯ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে সাক্ষর গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আনুষ্ঠানিকভাবে শেষ হয় মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।

এরপর রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় পালা এবং সামান্য চা-চক্র সেরে মমতা চলে যান নবান্নের উদ্দেশ্যে।
নবান্নে রাজ্য পুলিশের পক্ষ থেকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানানোর জন্য “গার্ড অফ অনার” এর ব্যবস্থা করা হয়। এদিকে জানা যায় দ্বিতীয়ার্ধে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন সুব্রত মুখোপাধ্যায়।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *