Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

গরু পাচার মামলা : জামিন নাকচ সায়গল হোসেনের, ১৪ দিনের জেল হেফাজত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আবারও জামিন নাকচ হলো সায়গল হোসেনের। শুক্রবার শুনানির শেষে আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৮ আগস্ট আবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বীরভূম জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। এর আগে সায়গলকে গত ২২ জুলাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিলো।

এদিন এই মামলায় ৩২ দিনের মাথায় গ্রেফতার হয়ে জামিন পাওয়া বিএসএফের কমান্ডার সতীশ কুমারের প্রসঙ্গ টেনে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সায়গলের জামিনের আবেদন করেন। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে, এই সময় জামিন দেওয়া উচিত নয় বল সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার তার বিরোধীতা করেন। তখন বিচারক তার জামিন নাকচ করে আরো ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়ে, আগামী ১৮ আগষ্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।


সায়গলের আইনজীবী এদিন আবার এজলাসে বলেন, এই মামলায় যে এফআইআর করা হয়েছে তাতে আমার মক্কেলের নাম নেই। এছাড়াও এই মামলায় গ্রেফতার বিএসএফের কমান্ডার সতীশ কুমার ৩২ দিনের মাথায় জামিন পেয়েছেন। তাহলে সায়গল হোসেনের হেফাজতে থাকার মেয়াদ এদিন ৫৭ দিন হয়েছে। আগামী ৮ আগষ্ট সোমবার ৬০ দিন হবে। সেক্ষেত্রে তো জামিন পেতে পারেন। শেষ পর্যন্ত বিচারক নতুন করে হওয়া সওয়াল-জবাব শুনে আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *