হাওড়া-বর্ধমান শাখায় ১০ দিনের জন্য বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রেললাইন এবং রেল সেতু সংস্কারের সিদ্ধান্ত। তাই হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় পূর্ব রেল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। আগামী ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে ২৭ নভেম্বর, রবিবার পর্যন্ত মোট দশদিন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই কয়েকদিনে হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।













এছাড়া শিয়ালদহ থেকে ২টি, বর্ধমান থেকে ৭ টি, চন্দনপুর এবং মশাগ্রাম থেকে ২টি করে মোট ৪ টি ট্রেন বাতিল করা হয়েছে। বারুইপুর থেকে ৩টি এবং গুড়াপ থেকে ১টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু লোকালই ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে। এছাড়া ঘুরপথে যাবে দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস।
হাওড়া-বর্ধমান শাখার লোকাল ট্রেনে প্রতিদিন বহু যাত্রী কলকাতায় আসেন। ব্যক্তিগত অথবা পেশাগত প্রয়োজনেই মূলত যাতায়াত করেন যাত্রীরা। লোকাল ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হবেন বহু যাত্রী তা বলাই বাহুল্য। হাওড়া থেকে 36811, 36825, 36827, 36829, 36849, 36851, 36855, 36031, 36033, 36035, 36037, 36081, 36083, 36085,36087, 36011, 36071, বর্ধমান থেকে 36812, 36838, 36840, 36842, 36848, 36854, 36858 বাতিল করা হয়েছে
- सरकारी नियमों को ताक पर रखकर काम! सालानपुर में नई सड़क को नुकसान पहुंचाकर निजी कंपनी द्वारा केबल बिछाने का आरोप, प्रशासन ने पुलिस भेजकर काम रुकवाया
- दुर्गापुर में आसनसोल-दुर्गापुर विकास प्राधिकरण की 161वीं बोर्ड बैठक मंत्री की मौजूदगी में कई विकास परियोजनाओं की प्रगति की समीक्षा
- সরকারি নিয়মকে বুড়ো আঙুল! সালানপুরে নতুন রাস্তা নষ্ট করে বেসরকারি সংস্থার কেবল বসানোর অভিযোগ, পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ প্রশাসনের
- দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ১৬১ তম বোর্ড বৈঠক মন্ত্রীর উপস্থিতিতে উন্নয়নে একাধিক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা
- मंत्री अग्निमित्रा पाल के नाम पर कटमनी वसूली के आरोप, सख्त चेतावनी— “किसी को नहीं बख्शा जाएगा”


