Tuesday, August 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, August 11, 2026
Latest:
Bengal Mirror
DURGAPUR

দুই বর্ধমান জেলায় তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী, রাত্রিবাস দূর্গাপুরে

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের দুই বর্ধমান জেলা সফর শুরু হয়েছে সোমবার থেকে। এদিন সন্ধ্যায় পূর্ব বর্ধমানে মাটি উৎসব ও প্রশাসনিক সভা শেষ করে দুর্গাপুরের সিটি সেন্টারের সার্কিট হাউসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ প্রশাসন ও তৃনমুল কংগ্রেস সূত্রে জানা গেছে, দূর্গাপুরে সোমবার রাত্রি যাপন করবেন তিনি।

মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের জনসভায় যাবেন। আসানসোল থেকে সভা শেষ করে তিনি মঙ্গলবার বিকেল ফের আসবেন দুর্গাপুরের সার্কিট হাউসে। মঙ্গলবার তিনি রাত্রি যাপন করবেন দুর্গাপুরের সার্কিট হাউসে। বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
মুখ্যমন্ত্রীর থাকার জন্য সিটি সেন্টার জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। একইসঙ্গে চলছে কড়া নজরদারিও।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *