আবারো সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করল রানীগঞ্জ থানার পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আবারো সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দশই জানুয়ারি রাত্রে ঘটা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করল রানীগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ জামুড়িয়া থানার বসিন্দা অনলাইন কুরিয়ার সার্ভিসের কর্মী মঙ্গল সিং কে জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসংলগ্নতার লক্ষ্য করে তাকে উনিশে জানুয়ারি আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত বিষয় স্পষ্ট হয়। পরে এই ঘটনায় যুক্ত থাকা রানীসায়ের এলাকার বাসিন্দা মোঃ আফসারকে গ্রেফতার করে।









জানা গেছে মঙ্গল সিং এর আগে জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকায় বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার ঘটনায় গ্রেপ্তার হয়। সেখানেই মোহাম্মদ আফসার এর পূর্বেই অন্ডাল থানা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়। পুলিশ শনিবার ধৃতদের এক সাংবাদিক বৈঠক করে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া সব সামগ্রী ও নগদ অর্থ উদ্ধারের বিষয়টি স্পষ্ট করে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ডাক্তার সুরেশ কুলদীপ সনওয়ানে ও এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত ব্যানার্জি, রানিগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত ও পাঞ্জাবি ফাঁড়ির আইসি মানব ঘোষ। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে ও ছিনতায়ের সামগ্রী কোথায় তারা সরিয়েছে সেইসব তথ্য সংগ্রহে তদন্ত শুরু করেছে।




- कमल का फूल तोड़ने गए व्यक्ति की मौत जामुड़िया में तालाब से लापता व्यक्ति का शव बरामद
- পদ্মফুল তুলতে গিয়ে বিপত্তি জামুড়িয়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার
- আন্তঃজেলা বধির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নদিয়া, রানার্স-আপ পশ্চিম বর্ধমান
- Burnpur से AMRUT 2.0 के 22 करोड़ के 9 OHR का शिलान्यास
- আসানসোল পুরনিগমের ওভারহেড ওয়াটার রিজার্ভারের শিলান্যাসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

