সোনার দোকানের দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আতঙ্কে রয়েছে স্থানীয় দোকানদাররা। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলারি নামক এক সোনার দোকানে।দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন তারই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান।শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকা যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায়। সব জিনিস লন্ডভন্ড হয় রয়েছে।সাথে সাথে খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে।ঘটনাস্থলে বারবনি থানার পুলিশ এসে পৌঁছায়।














তিনি জানান দোকানে কয়েক ভরি রুপো ও কিছু সোনার নাকের গয়না চুরি করে চম্পট দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনায় বরাবনি থানায় অভিযোগ করেছেন সোনার দোকান মালিক সুনীল কুমার পাত্র।
অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় দোকানদাররা। কারণ বেশ কিছুদিন ধরেই পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- CM Suvendu Adhikari का बड़ा फैसला: बंगाल में अब सरेआम नहीं होगी गौ-कशी, सरकार की सख्त गाइडलाइंस, नहीं मानने पर जेल और जुर्माना
- পান্ডবেশ্বরে বিজেপির বিজয় মিছিল, বিলি ঝালমুড়ি ও মিষ্টি
- জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে মিলল আধার কার্ড ও নথি , তদন্তের দাবিতে সরব বিজেপি
- রাজ্যে বন্ধ জেলা পরিষদ ও পুরনিগমের টোল ট্যাক্স আদায় রূপনারায়ণপুরে দাদাগিরি রুখতে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
- আসানসোলে রাস্তায় বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানের তোড়জোড়, পুরনিগমের তরফে মাইকিং

