রানীগঞ্জ মার্কেটে যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জ বোরো দপ্তর লাগোয়া এলাকায় মিউনিসিপাল মার্কেটে এক কাপড়ের দোকান লাগোয়া যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ও দমকল বিভাগের দাবি শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে ঘটেছে বিপত্তি।














এদিন প্রথমে স্থানীয় পথচারী রাজীব ভট্টাচার্য বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে, পুলিশ দমকল বিভাগে খবর দেওয়ার পরে, দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি লাগোয়া এলাকায় বেশ কিছু দোকানপাট রয়েছে, যা এই আগুনের জেরে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, পুলিশ ও দমকলের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে এলাকাবাসী। এই অগ্নিকাণ্ডের জেরে ওই যন্ত্রাংশের দোকান, আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। গভীর রাতে লাগা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- बर्नपुर में जनता दरबार में महिलाओं की भीड़ अन्नपूर्णा योजना की राशि नहीं मिलने पर मंत्री ने संभाला महिलाओं का आक्रोश
- বার্নপুরে জনতার দরবারে মহিলাদের ভিড় অন্নপূর্ণা”র টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ সামলালেন মন্ত্রী
- রানিগঞ্জে থরে থরে সাজানো নকল তেলের সাম্রাজ্য! বাড়ির আলমারিতেই ব্র্যান্ডের লেবেল, ছিপি, টিন – পর্দাফাঁস করল ফুড সেফটি দপ্তর
- Raniganj Raid : नकली खाद्य तेल के कारोबार का पर्दाफाश, घर की अलमारी से मिले ब्रांडेड कंपनियों के लेबल, ढक्कन और टिन
- आसनसोल में शारदोत्सव की तैयारी जन्माष्टमी पर दो खुटी पूजा में मंत्री और विधायक हुए शामिल


