Thursday, September 3, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 3, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মাইথন ড্যামে পর্যটকদের সাহায্য করতে তৎপর পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নতুন বছরের শুরুতেই মাইথন ড্যাম এর পিকনিক স্পটে বেড়েছে পর্যটকদের আগমন।যারফলে
দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা যে সকল যানবাহন করে আসছে সেইসব যানবাহন রাস্তা সরু থাকার কারনে ড্যাম্পের ধারে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।হাওড়া থেকে আগত একটি টুরিস্ট বাস দিয়া হোটেলের সামনের রাস্তা দিয়ে ফেরার সময় রাস্তা সরু থাকার কারনে বাসের দুটি চাকা রাস্তার পাশে একটি গর্তে পড়ে তবে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় বাসে থাকা যাত্রীরা ।খবর পেয়েই আসানসোল দুর্গাপুর পুলিশ ও সালানপুর পুলিশ প্রশাসন এর তৎপরতায় ও কেরেনের সাহায্যে বাসটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয় ।


এরপরেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর তরফে বেশ কয়েকটি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করাহয়েছে।স্থানীয় প্রশাসনের সহায়তায় বাঁধ এলাকার কাছে পিকনিক স্পটে যাওয়ার সংযোগ রাস্তাটি মাটি দিয়ে উন্নত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা বাড়াতে ড্যাম্পের আশেপাশে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে এবং মদ্যপানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনসাধারণ এর সুবিধার্থে নির্দিষ্ট জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।


এছাড়া পর্যটকদের মৌলিক সুযোগ-সুবিধা এবং টয়লেট সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের কাছেও যোগাযোগ করা হয়েছে। কল্যাণেশ্বরী মন্দির এলাকা এবং মাইথন বাঁধের আশেপাশে যানজট এড়াতে পার্কিং স্পেস চিহ্নিত করা হয়েছে এবং উন্নত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *