আসানসোল পুরনিগম এলাকার বিদ্যুৎ পরিসেবা নিয়ে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ও পরিসেবা ঠিক রাখা নিয়ে মঙ্গলবার এক বৈঠক হলো। আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে হওয়া এই বৈঠকে ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ মানস দাস। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার, পুরনিগমের বোরোর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও কর্মীরা।














এই বৈঠকের পরে চেয়ারম্যান ও মেয়র পারিষদ বলেন, পুরনিগম এলাকায় বারবার লোডশেডিং হচ্ছে। কি করে তা মোকাবিলা করে সব পরিসেবা ঠিক রাখা যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কাছ থেকে স্ট্রিট লাইটের হস্তান্তর বাকি রয়েছে। তা কি ভাবে ও কত তাড়াতাড়ি হস্তান্তর করা যায়, তা দেখা হচ্ছে। কর্মী ও ঠিকাদাররা যাতে ভালোভাবে কাজ করতে পারেন, তাও দেখা হবে।
- তৃণমূলের হারে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতিকে নিশানা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট প্রাক্তন যুব সভাপতির
- पश्चिम बर्धमान में टीएमसी को “शून्य” पर पहुंचाने के लिए नरेंद्रनाथ चक्रवर्ती को धन्यवाद, “अहंकार, तोलाबाजी और अत्याचार” के कारण जनता ने नकारा : कौशिक मंडल
- ভোট-পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত শিল্পাঞ্চল আসানসোলে পুলিশ কমিশনারের দ্বারস্থ তৃণমূল জেলা নেতৃত্ব
- ফল বেরোনোর পরে একাধিক ভোট পরবর্তী হিংসায় আসানসোলে , কড়া বার্তা পুলিশ প্রশাসনের
- ভোট পরবর্তী হিংসা অব্যাহত আসানসোলে তৃণমূল কাউন্সিলারের অফিসে আগুন, নিন্দায় বিজেপি বিধায়ক

