পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দুদিন পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ । মৃত ছাত্রের নাম রিতেশ মন্ডল । বুধবার দেহটি উদ্ধার হয় বাবুইসোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয় থেকে । মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার চন্ডীতলার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র রীতেশ মন্ডল (১৫) সোমবার দুই বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয় স্কুল যাওয়ার নাম করে । বিকেলে বন্ধুরা বাড়ি ফিরে এলেও ফিরেনি রিতেশ । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার ।














বুধবার বেলা বারোটা নাগাদ বাবুইসোল কলোনি সংলগ্ন পরিতক্ত খনির জলাশয়ে রিতেশের দেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রিতেশের পরিবার । পরিবারের লোকেরা নিখোঁজ রিতেশের মৃতদেহটি শনাক্ত করে । মৃত ছাত্রের বাবা শ্রীকান্ত মন্ডল বলেন মনু মালাকার সহ আরও একজন বন্ধুর সাথে রিতেশ বাড়ি থেকে বের হয়েছিল । রিতেশের মৃত্যু কিভাবে হয়েছে এই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে বলে দাবি করেন তিনি । রিতেশের বন্ধু মনু মালাকার কে আটক করেছে পুলিশ ।
- আমরুত ২ প্রকল্পে কুলটিতে একাধিক পানীয় জল প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী
- কুলটিতে ইসিএলের রাস্তা উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকার বাংলার মানুষের জন্য কাজ করছে
- দুর্গাপুরে কনটেনারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা মৃত খালাসি, জখম ৬
- আসানসোলে দেওয়ালে সিঁদ কেটে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
- বিজেপির মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দলেরই শক্তি প্রমুখ উত্তেজনা দুর্গাপুরে


