বার্ণপুরের জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* রাস্তার পাশে জঙ্গল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। শনিবার সকালের এই ঘটনায় আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের নিউটাউনের কাছে ইস্কো বাইপাস রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হিরাপুর থানার বার্ণপুরের আমবাগান মাতৃ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ভুবন আচার্য (৩২)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
জানা যায়, এদিন সকালে হিরাপুর থানার বার্ণপুরের নিউটাউনের কাছে ইস্কো বাইপাস রোডে রাস্তার পাশে জঙ্গলে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হিরাপুর থানার। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। যে এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়, সেখানকার বাসিন্দারা যুবককে সনাক্ত করতে পারেননি। স্বাভাবিক ভাবেই পুলিশ অঙ্গাত পরিচয় হিসাবে মৃতদেহর ময়নাতদন্ত করে। এরপর বিকেলে খবর পেয়ে ঐ যুবকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন ও মৃতদেহটি সনাক্ত করেন।









মৃত যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যে এলাকায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও যে এলাকায় যুবকের বাড়ি তার মধ্যেকার দূরত্ব বেশ কয়েক কিলোমিটারের। এতদূরে কি করে ঐ যুবক ঐ এলাকায় এলো তা পুলিশ জানতে পারেননি।
পুলিশের প্রাথমিক তদন্তের পরে অনুমান, শুক্রবার রাতে কোন সময় এই যুবক নিউটাউন এলাকায় আসে। পরে তার মৃত্যু হয়। ঠিক কি কারণে যুবকের মৃত্যু হয়েছে, তা পুলিশ এদিন জানাতে পারেনি। যুবকের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া গেলে ঠিক কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে তা বলা যাবেনা। আপাততঃ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের তরফেও কোন অভিযোগ দায়ের হিরাপুর থানায় করা হয় নি।




- कानून धर्म के आधार पर नहीं, बल्कि संविधान के आधार पर बने: प्रशांत
- Asansol Bus Strike : रेलवे स्टेशन पर बस ठहराव को लेकर विवाद, विधायक से मिले बस मालिक एवं परिवहन कर्मी
- पूजा से ठीक पहले सौ से अधिक महिलाओं की जमा पूंजी लेकर फरार! दुर्गापुर में धोखाधड़ी का आरोप
- পুজোর মুখে শতাধিক মহিলার জমানো টাকা নিয়ে উধাও! দুর্গাপুরে প্রতারণার অভিযোগ
- আসানসোলে ১৯ জাতীয় সড়কে সশস্ত্র দুষ্কৃতিদের দৌরাত্ম, ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ, জখম যুবক

