জাতীয় সড়কে ছিনতাই ৩ অভিযুক্ত গ্রেফতার
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য্য, আসানসোল : আসানসোল থেকে পুজোর বাজার সেরে বাড়ি ফেরার পথে বাইপাস জাতীয় সড়কে ছিনতাই বাজদের কবলে পড়েছিলেন আল্লাডির বাসিন্দা মিহির চন্দ্র পাল। ৬ অক্টোবর সন্ধ্যা সাতটা নাগাদ সেই ঘটনায় মিহির বাবুর দামি মোবাইল ছিনিয়ে নিয়েছিল দুষ্কৃতিরা। মিহির বাবুর বাইকের পিছনে থাকা তার মেয়ের হাতের ব্যাগ ধরেও টানাটানি করেছিল। ৮ অক্টোবর সেই বিষয়টি নিয়ে আসানসোল উত্তর থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং উত্তর থানা এই ঘটনার তদন্তে নামে।













গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামুড়িয়া পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশের সহযোগিতায় এই ঘটনায় জড়িত ৩ অভিযুক্তকে গ্রেফতার করল। তাদের কাছ থেকে মিহির বাবুর মোবাইলটি উদ্ধার করার পাশাপাশি যে বাইকে চড়ে ওই দুষ্কৃতিরা সেদিন হামলা চালিয়েছিল সেই বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতেরা হলো রাণীগঞ্জ জে কে নগরের অঙ্কিত পান্ডে, রোহিত কৈরি, সমীর কুমার রাম। এদের মধ্যে অঙ্কিত পান্ডে নানান দুষ্কর্মের কারণে পুলিশের বিশেষ নজরে ছিল। আরও খোঁজ খবর পেতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


