আসানসোল আদালত থেকে রেকর্ড চুরি, চাঞ্চল্য
আদালত থেকে ৩০০ রেকর্ড চুরি, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে উদ্ধার করেছে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল সিভিল কোর্ট থেকে চুরির
ঘটনা ঘটল রবিবার রাতে।জানা গেছে, ৩০০ টি রেকর্ড চুরি হয়েছিল।পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ১০০টি রেকর্ড উদ্ধার করেছে সোমবার সকালে। জিজ্ঞাসাবাদের জন্য ১ জন কে আটক করা হয়েছে ।পুরনো কাগজপত্র কেনার দোকানদারের কাছ থেকে এগুলি উদ্ধার করা হয়। সূত্র থেকে আরও জানা গেছে আসানসোল সিভিল কোর্টের প্রথম মুন্সেফ কোর্ট থেকে গতকাল রাতে হঠাৎ দরজা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সিভিল কোর্ট থেকে প্রায় ৩০০ রেকর্ড চুরি হয়েছে। যাইহোক, পুলিশ, দ্রুত তৎপরতা নিয়ে একজন পুরনো কাগজপত্র বিক্রেতাদের কাছ থেকে রেকর্ড উদ্ধার করে এবং একজনকে হেফাজতে নেয়।











প্রথম মুন্সিফ কোর্টের সেরেস্তাদার তথা পেশকার অরূপ দাস এই সংক্রান্ত একটি এফআইআর দায়ের করেছেন বলে জানা গেছে। ওই অভিযোগে তিনি জানান, গতরাতে হঠাৎ করে কে বা কারা আদালতের দরজা ভেঙ্গে প্রায় ৩০০ নথি চুরি করে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে এগুলি উদ্ধার করে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি কারণে তারা এগুলো চুরি করেছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।


- आसनसोल में विजयादशमी पर सिंदूर खेला में झूमीं महिलाएं, मां दुर्गा की विदाई के समय खुशी के बीच छाई उदासी
- আসানসোল জুড়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা, উমার বিদায়বেলায় আনন্দের মাঝে বিষাদের সুর
- कुल्टी के आरएसएस भवन में विजयादशमी पर हुआ शस्त्र पूजन
- কুলটির আরএসএস ভবনে বিজয়া দশমীতে অস্ত্রপূজো
- কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইতের বাড়িতে দিনদুপুরে চুরি, এলাকায় চাঞ্চল্য

