আসানসোলে বহুতলের আবাসন থেকে প্রৌঢ়র পচাগলা মৃতদেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) বহুতলের একটি আবাসন থেকে এক প্রৌঢ়র পচাগলা মৃতদেহ উদ্ধার করা হলো। বুধবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার ওয়েষ্ট আপকার গার্ডেন এলাকায়। মৃত প্রৌঢ়র নাম সৌমেন্দ্র প্রসাদ মিশ্র (৫৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে প্রৌঢ়র মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সৌমেন্দ্র প্রসাদ মিশ্র নামে ঐ প্রৌঢ় আসানসোলের ওয়েষ্ট আপকার গার্ডেনে একটি বহুতলের একটি আবাসনে একাই থাকতেন। গত তিনদিন ধরে বহুতলের অন্য আবাসিকরা ঐ আবাসনের দরজা বন্ধ থাকা অবস্থায় দেখতে পাচ্ছিলেন। ঐ প্রৌঢ়কেও তারা দেখতে পাননি। বুধবার সকাল থেকে আবাসিকরা বন্ধ আবাসনের ভেতর থেকে দুর্গন্ধ বার হতে দেখেন। এরপর তারা আসানসোলে দক্ষিণ থানায় খবর দেন। পরে পুলিশ আসে।



আবাসিকদের সামনে দরজা ভাঙার পরে দেখা যায় ঘরের মধ্যে ঐ প্রৌঢ় পড়ে আছেন। সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের অনুমান, কমপক্ষে তিনদিন আগে ঐ প্রৌঢ়র মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবেনা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।








- ইসিএলের সদর দফতর সিটুর সভা বেসরকারিকরণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে আন্দোলনের ডাক
- दुर्गापुर में पुलिस की दो बड़ी कार्रवाई, 1 गिरफ्तार, 10 हिरासत में; कई पेनड्राइव, एटीएम कार्ड और हार्ड डिस्क बरामद
- দুর্গাপুরে পুলিশের দুটি বড়সড় অভিযান গ্রেফতার ১, আটক ১০, উদ্ধার একাধিক পেনড্রাইভ, এটিএম কার্ড ও হার্ডডিস্ক
- SAIL–ISP Secret Ballot Election में ISP Permanent Workers Union की भागीदारी पर महत्वपूर्ण निर्णय
- আসানসোলে বহুতলে আগুন, অল্পের জন্যে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা ছুটে গেলেন বিধায়ক



