RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের বাদু শিবানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে স্বামী শিবানন্দজিকে সম্বর্ধনা

স্বামী শিবময়ানন্দজী মহারাজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাদার টেরিজা আওয়ার্ড পাওয়ার প্রেক্ষিতে

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি : কলকাতার বুকে স্বামী শিবময়ানন্দজী মহারাজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাদার টেরিজা আওয়ার্ড পাওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার স্বামী শিবানন্দ জি কে সম্বর্ধনা জানানো হলো রানীগঞ্জের বাদু শিবানন্দ সেবা শ্রমের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার 24 শে ফেব্রুয়ারি কলকাতার হোচিমিন সরণী সত্যজিৎ রায় অডিটোরিয়াম হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে স্বামী শিবানন্দ জি মহারাজ কে মাদার টেরিজা অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হয়। মূলত সমাজসেবার কাজে অতপ্রত ভাবে জড়িত এই ব্যক্তির নিরলস প্রচেষ্টা কে লক্ষ্য করে এই অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমেরিকার ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এই সম্মানে সম্মানিত করা হয়েছিল। এবার সেই সম্মানেই স্বামী শিবানন্দ জি কে সম্মানিত করায় সভাপতি খুশি আশ্রমের আশ্রমিক থেকে শুরু করে খনি অঞ্চলের অগণিত মানুষ। শিবানন্দ মহারাজ জির সমাজসেবা প্রসঙ্গে জানা যায় খনি অঞ্চল রানীগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকায় মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে, তাদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে, স্বনির্ভর প্রকল্পর মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি।

নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার মাধ্যমে অসংখ্য মহিলা তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। আর তা সম্ভব হয় স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে দিয়েই। ইতিমধ্যেই ব্যাপক মানুষের সহায়তায় বিষয় লক্ষ্যে করে কেন্দ্র ও রাজ্য সরকার, বিভিন্ন পদে ভূষিত করেছেন তাকে। এবার কলকাতার বুকে মাদার টেরিজা অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হওয়ায় আরো একটি পালক যোগ হল তার মুকুটে, তা নিয়েই গর্বিত আশ্রমের আশ্রমিকেরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশের ঢাকা ও ভিন রাজ্যে মধ্য প্রদেশ এর বিলাসপুরে তিনি ইতিমধ্যেই আশ্রম গড়ে তুলে অসংখ্য অসহায় মানুষের সহায়তার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বহু স্বনির্ভর প্রকল্প গড়ে তুলে মানুষজনের স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন , আর তারই অঙ্গ হিসেবে খনি অঞ্চল রানীগঞ্জের আদিবাসী পাড়া লাগোয়া দামোদর নদের তীরে টিরাট হাড়াভাঙ্গা অঞ্চলে গড়ে তুলেছেন বাদু শিবানন্দ সেবাশ্রম। এই আশ্রমেই চলছে মানুষ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেই স্বনির্ভর হওয়ার বেশ কিছু প্রকল্প। রাজ্য সরকারের সহায়ক দলের সাথেই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এখানে। যার মাধ্যমে এলাকার যুবতি থেকে শুরু করে গৃহবধূ সকলেই সেলাই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে তা বাজারজাত করার উদ্যোগ নিচ্ছেন।

একসাথেই হাতে তৈরি গহনা প্রস্তুত করে, ধূপকাঠি বানিয়ে, স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রায় 200 জন যুবতীও গৃহবধূ সামিল হয়েছেন এই স্বনির্ভর হওয়ার কর্মকাণ্ডে। তাদের তৈরি বিভিন্ন সামগ্রী রাজ্য সরকারের সবলা মেলায়, দেদার বিক্রি হচ্ছে, ভালো দামে। আর এই সকল কর্মকাণ্ডের নিরিক্ষে ইতিমধ্যেই ওই স্বনির্ভর দলের মহিলারা বেশ কয়েক দফায় পুরস্কৃত হয়েছেন। এবার সেই সকলের সাথেই মহিলাদের আরও একটি অংশকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়ার সাথেই তা বাজারজাত করার ব্যবস্থা করল শিবানন্দ আশ্রমের প্রশিক্ষকেরা, তারা সমষ্টি উন্নয়ন দপ্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের কাছে মাস তিনেক আগে মাশরুম তৈরির প্রশিক্ষণ নিয়ে মাশরুম তৈরীর ক্ষেত্রে জোর উদ্যোম দেখিয়েছেন। আর তাদের তৈরি মাশরুম বাজারজাতও হওয়ার সাথেই বেশ কয়েকটি সংস্থা সেই সকল মাশরুমকে খরিদ করার জন্য এগিয়ে এসেছেন প্রত্যন্ত এলাকার এই আশ্রম প্রাঙ্গণে।

সামগ্রিক এই কর্মকাণ্ড দেখে বহু বেসরকারি সংস্থা থেকে শুরু করে সরকারি সংস্থার সদস্যরা এই আশ্রমের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের বিভিন্ন সেলাই এর কাজের বরাত দিচ্ছেন এই আশ্রমের প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর দলের মহিলাদের। এবার তারা স্কুলের পোষাক তৈরীর সাথেই ভিন জেলার মহিলাদের পোশাক তৈরির বরাত পাচ্ছেন। তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বিষয় লক্ষ্য করে খুশি সকলেই। আগামীতে আরো বেশি করে মানুষদের একত্রিত করার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নেবেন তাঁরা বলেই জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সামগ্রিক এই কর্মকাণ্ড বিষয় ও কলকাতার বুকে আন্তর্জাতিক স্তরে শিবানন্দ জি মহারাজ কে মাদার টেরিজা ভূষিত করার পর তাকে আশ্রম কর্তৃপক্ষ সাথেই এলাকার অসংখ্য মানুষ সম্বর্ধনা জানালেন। বৃহস্পতিবার এর এই সম্বর্ধনা সভায় আশ্রম প্রাঙ্গণে হাজির হয়ে শিবানন্দ জি কে সম্বর্ধনা জানান পঞ্চায়েতের প্রধান লক্ষী মুর্মু, বিশিষ্ট সমাজসেবী দীপক মুখার্জি প্রমূখ। ইতিমধ্যেই টেলিফোন বারতার মধ্যে দিয়ে শিবানন্দ জি কে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে রানীগঞ্জের বিধায়ক ও এ.ডি.ডি . এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। একই সাথে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ও।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *