অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক সালানপুরে
বেঙ্গল মিরর, কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলায় ১৬তারিখে নব জোয়ার কর্মসূচিতে আসছেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।জানা গেছে মোদি সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানা হিন্দুস্তান কেবেলসের ময়দানে তিনি অধিবেশন ও রাত্রিবাস করবেন।আর অভিষেকের কর্মসূচিকে সুন্দর ও সফল করতে মরিয়া সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস।আর এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার সকালে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ব্লকের তৃণমূল নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয় শ্রমিক মঞ্চে।














এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং, আইএনটিটিইউসির ব্লক সভাপতি মনোজ তেওয়ারী, শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব সহ সমস্ত পঞ্চায়েত প্রধান,উপ প্রধানরা।তাছাড়া এদিন বৈঠকের পর সমস্ত নেতৃবৃন্দরা মিলে কেবেলসের ময়দান পরিদর্শন করেন।
এদিন মুকুল উপাধ্যায় জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্লকে আসছেন তাই তাকে রাজার মত স্বাগতম জানানো হবে, জুবলি মোড় থেকে তার সঙ্গে প্রায় ১৫হাজার মোটর সাইকেল থাকবে।তাছাড়া জুবলি থেকে রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবেলস ময়দান পর্যন্ত রাস্তার দুপাশে এলাকার মানুষ তাকে ফুল ছড়িয়ে স্বাগতম জানাবে।আমাদের একটাই লক্ষ্য এই নব জোয়ার যাত্রা যেনো জন জোয়ারে পরিণত হয়।
- दो दिनों की भारी बारिश से पांडवेश्वर का विस्तृत इलाका जलमग्न, ग्रामीणों को भारी परेशानी
- দুদিন ধরে ভারী বর্ষণ, জলে ভাসলো পান্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকা, সমস্যায় গ্রামবাসীরা
- आसनसोल में 21 जुलाई की तैयारी बैठक “बंगाल में पुलिस राज चल रहा है” दल छोड़ने वालों को जनता स्वीकार नहीं करेगी, कल्याण बनर्जी का भाजपा पर तीखा हमला
- रेत नहीं, विकास ठप! पश्चिम बर्धमान में स्टोन डस्ट से चल रहा निर्माण कार्य काम के अभाव में दूसरे राज्यों की ओर पलायन कर रहे मजदूर
- আসানসোলে ২১ শে জুলাই” র প্রস্তুতি বৈঠক “ বাংলায় পুলিশি রাজ চলছে” দলত্যাগীদের মানুষ গ্রহণ করবে না, বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের


