বহু মুল্যবান সাপের বিষ সহ গ্রেফতার ৪
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বহু মুল্যবান সাপের বিষ সহ গ্রেফতার করা হলো চারজনকে। বৃহস্পতিবার রাতে বন দপ্তরের আসানসোল রেঞ্জ অফিসের তরফে একটি অভিযান চালানো কুলটির চিনাকুড়ি এলাকায়।
পাশের জেলা পুরুলিয়ায় বন দপ্তরের রেঞ্জ অফিস থেকে আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে। যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে। এরপর সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করে আসানসোলের বন দপ্তরের রেঞ্জ অফিস।











ধৃতরা আন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে চক্র রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে বলে মনে করছে বন দপ্তরের আধিকারীকেরা। একটি গাড়ি সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া চারজনকে কুলটি থানার শাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধৃতদেরকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হবে। তবে ধৃতরা গাড়িতে করে এই সাপের বিষ কোথা থেকে এনে কোন জায়গায় পাচারের উদ্যেশে নিয়ে যাচ্ছিলো এই বিষয়ে আসানসোল রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


- Double Murder : अंधविश्वास के शक में पत्नी और पिता की गला काटकर हत्या का आरोप, मंदिर में पत्नी का कटा सिर; आरोपी गिरफ्तार

- Kolkata – Varanasi Expressway : अब वाराणसी से कोलकाता का सफर होगा महज 6-7 घंटे में

- Asansol: नशे के कारोबार पर बड़ी कार्रवाई, 2 गिरफ्तार; ब्राउन शुगर, 3 आग्नेयास्त्र और लाखों की नकदी जब्त

- Vande Bharat Sleeper : Asansol होकर चलेगी हावड़ा–नई दिल्ली ! राजधानी से भी तेज सफर की उम्मीद

- চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর সতর্ক প্রশাসন দুর্গাপুরের মণ্ডপে নিরাপত্তা খতিয়ে দেখলেন মহকুমাশাসক, পরিদর্শনে পুলিশও


