আসানসোল পুরনিগমের ১০ টি বোরোর চেয়ারম্যানের নাম ঘোষণা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোরো চেয়ারম্যানের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন নিয়ে শুক্রবার সকালে আসানসোল পুরনিগমের আলোচনা হলে মেয়র বিধান উপাধ্যায় একটি বৈঠক করেন। সবমিলিয়ে ৯৭ জন তৃণমূল কাউন্সিলরদের এই সভায় ডাকা হয়েছিলো। এই বৈঠক শেষে ১০ টি বোরোর চেয়ারম্যানদের নাম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মেয়র। আর তাই এই ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। মেয়র ছাড়াও সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক এবং সমস্ত মেয়র পারিষদরা।









১০ টি বোরোর চেয়ারম্যান পদের ১০ জন প্রার্থী হলেন ১ -এ শেখ শানদার, ২ -এ মোজাম্মিল হোসেন শাহাজাদা, ৩-এ উৎপল সিনহা, -৪-এ রাজেশ তিওয়ারি, বরো-৫-এ অনির্বাণ দাস (অনিমেষ), ৬-এ ডাঃ দেবাশীষ সরকার, ৭-এ শিবানন্দ , ৮-এ রবি লাল টুডু, ৯-এ চৈতন্য মাজি ও ১০ এ শতাব্দী ভান্ডারীকে প্রার্থী। অনিমেষ দাস ও শেখ সানদার ছাড়া বাকি ৮ জন নতুন মুখ।





- ईसीएल के ट्रांसफॉर्मर में लगी आग, आसनसोल नगर निगम के एक वार्ड का बड़ा इलाका बिजलीविहीन
- ইসিএলের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা
- सड़े हुए मिठाई! फ्रिज में बासी सब्जियां दुर्गापुर में खाद्य सुरक्षा विभाग की कार्रवाई से मचा हड़कंप
- পচা মিষ্টি! ফ্রিজে বাসি তরকারি দোকানে দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে চাঞ্চল্য
- डेंगू रोकने के लिए अग्निमित्रा पाल का कड़ा संदेश! ‘घर में पानी जमा हुआ तो खतरा’ आसनसोल के कुछ वार्डों में विशेष निगरानी


