Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

লায়ন্স ক্লাব অব আসানসোল নর্থ এর পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সামগ্রী বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : লায়ন্স ক্লাব অব আসানসোল নর্থ এর পক্ষ থেকে বুধবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের গেটে প্রায় ২০০ জন পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, চকলেট, বিস্কুট, জল, সাবান বিতরণ করা হয়।

ওই সমস্ত সামগ্রী বিতরণ করার সময় ওই সংগঠনের চেয়ারপার্সন লায়ন কুন্তল মুখার্জি বলেন, ” লায়ন্স ক্লাব অব আসানসোল নর্থ প্রায় ২ বছর ধরে করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রেখেছে। করোনা রোগীদের হাসপাতালে পাঠানো, খাবার বিতরণ প্রভৃতি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।
আগামীদিনে লায়ন্স ক্লাব সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে কাজ করবে।

ওইসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন দেবশ্রী মজুমদার, সম্পাদক লায়ন তনুশ্রী ব্যানার্জি, পূজা পইতুন্ডি, কাকলিধর, তাপস মজুমদার, মিন্টু দেব, স্বরূপ ব্যানার্জী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *