Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
Bengali NewsRANIGANJ-JAMURIA

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্য, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, জামুড়িয়া: বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর ঊনপঞ্চাশের এক ব্যাক্তির। ঘটনাকে ঘিরে মৃত ব্যাক্তির পরিবারকে ক্ষতিপূরন ও রাস্তা মেরামতের দাবি তুলে এক ঘন্টার বেশী সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার হরিপুর শিবমন্দির মোড় সংলগ্ন এলাকায়। মৃত ব্যাক্তির নাম অমিত কুমার লো, ডোবরানা গ্রামের বাসিন্দা ছিলো বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।


স্থানীয় সূত্রে জানা গেছে অমিত কুমার লো চিচূড়িয়া মোড়ে একটি হার্ডওয়েরের দোকানে কারতো। মঙ্গলবার দোকানের কাজেই স্কুটি নিয়ে হরিপুর ব্যাঙ্ক যাচ্ছিল। বেলা ১০টা ১৫মিনিট নাগাদ হরিপুর শিবমন্দিরের কাছে একটি বালি বোঝাই ট্রাক পিছন থেকে স্কুটিতে ধাক্কা মারলে রাস্তা পড়ে অমিত বাবু, এর পরেই তার গায়ের উপর ট্রাকের চাকা চেপে যায়। ঘটনাস্থলেই তার মৃত হয় বলে জানান স্থানীয়রা।

ঘটনাস্থলের পাশের দাঁড়িয়ে থাকা একটি পুলিশ গাড়ি দেহ তুলে নিয়ে চলে যায়। এর পরই স্থানীয়ারা রানীগঞ্জ সিউড়ী ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। মৃত ব্যাক্তির পরিবারকে ক্ষতিপূরন ও রাস্তা মেরামতের দাবি তুলে দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।


স্থানীয় বাসিন্দারা জানায়, হরিপুর মোড়ের কাছে দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ হয়ে আছে। মেরামতের কোনো উদ্যোগ নেইনি প্রশাসন। রাস্তার উপরেই পার্কিং করা হচ্ছে সাইকেল মোটর সাইকেল। যার জেরে সংকীর্ণ হয়ে পড়ছে রাস্তা। রাস্তা খারাপের কারনেই নিত্যাদিন দুর্ঘটনা লেগেই থাকে। রাস্তা মেরামত ও ক্ষতিপুরনের আশ্বাস প্রশাসন না দিলে রাস্তা অবরোধ থাকবে বলে হুশিয়ারি দেয়। এর পরেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত জনতাদের বুঝিয়ে সুজিয়ে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *