লালবাংলো এলাকায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন সোমবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল উত্তর থানার তপসি মন্দির সংলগ্ন লালবাংলো এলাকায়। মৃত গৃহবধূর নাম মাধুরি সিং (৩২)। ধৃত স্বামীর নাম ছোটু সিং। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূকে কোনকিছু দিয়ে মুখ চাপা দিয়ে ও গলা টিপে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে।













জানা গেছে, বছর নয়েক আগে আসানসোল উত্তর থানার কেডি সিম কোলিয়ারির বাসিন্দা মাধুরি সিংয়ের সঙ্গে তপসি মন্দির সংলগ্ন লালবাংলোর ছটু সিংয়ের বিয়ে হয়েছিল। তাদের ৭ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে আছে। রবিবার মধ্যরাত দুটো নাগাদ মাধুরি সিংয়ের ভাই দীনেশ কুমার সিং ফোন মারফত জানতে পারেন যে, দিদি শ্বশুরবাড়িতে অচৈতন্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি দিদির শ্বশুরবাড়িতে ছুটে আসেন। ঘরে ঢুকে তিনি দেখেন দিদি বিছানায় পড়ে রয়েছে। বিছানার চাদরে রক্ত আছে। তখন ঘরের মধ্যে মাধুরি সিংয়ের স্বামী ও দুই ছেলেমেয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আসানসোল উত্তর থানায় খবর দেন। সেই খবরে পুলিশ আসে। ভোর পৌনে পাঁচটা নাগাদ পুলিশ গৃহবধূকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রথমে পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করে। পরে ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীকে গ্রেফতার করে। গৃহবধুর ভাইয়ের অভিযোগ, তার দিদিকে খুন করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, মনে হচ্ছে পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার দুই ছেলেমেয়ে দেহ উদ্ধারের সময় ঘরে ছিলো। তাদের সঙ্গে কথা বলা হবে। এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
- वार्ड संख्या 21 में विधायक कृष्णेंदु मुखर्जी का भव्य अभिनंदन
- Annapurna Yojna Form 11 पेज का हुआ जारी, मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने किया ऐलान
- তিনদিনের মধ্যে উচ্ছেদের নোটিশ বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে দোকানদারদের ঘেরাও, বিক্ষোভ
- আসানসোল পুরনিগমের সচিবের সঙ্গে সাক্ষাতে বিজেপি বিধায়ক, পরিসেবা ঠিক রাখা নিয়ে আলোচনা
- कुर्बानी सरकार द्वारा जारी दिशा-निर्देशों के अनुसार शांतिपूर्ण तरीके से करें : एफके


