আসানসোল কোলফিল্ড ডায়বেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরুলিয়ায় দুই দিনের সেমিনারের আয়োজন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ডায়াবেটিস তথা সুগারের আধুনিক চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতের আদানপ্রদান করার জন্য দুই দিনের সেমিনারের আয়োজন করা হয় পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের গড় পঞ্চকোটে।ওই সেমিনারের উদ্যোক্তা আসানসোল কোলফিল্ড ডায়বেটিক অ্যাসোসিয়েশন।শনিবার থেকে শুরু হয় এই সেমিনার। যোগ দেন এই রাজ্যের বিভিন্ন জেলার প্রথিতযশা চিকিৎসকের পাশাপাশি ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশ সহ অন্যান কয়েকটি রাজ্যের নানা ক্ষেত্রের শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। ওই সেমিনারে অংশগ্রহন করেন ভিন রাজ্যের এইমএসের চিকিৎসকরাও।














এই সেমিনারের অন্যতম উদ্যোক্তা তথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা: সত্রজিত রায় জানান,গত তিন বছর ধরে তাদের সংস্থা ডায়বেটিস,হৃদরোগ,স্নায়ুতন্ত্র সংক্রান্ত নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে মত বিনিময়ের মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে নতুন দিশা পাওয়ার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করে আসছেন তারা। এবারের এই সেমিনারে আলোচনায় ডায়াবেটিস, হৃদরোগ, স্নায়ুতন্ত্র সম্পর্কিত নানা জটিল রোগের আধুনিক চিকিৎসায় কিভাবে করা হচ্ছে,সেক্ষেত্রে কোন প্রকারের ওষুধ ব্যবহার করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে দুই দিন ধরে আলোচনা করেছেন চিকিৎসকরা। পাশাপাশি এই সেমিনারেই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হল আসানসোলের প্রবীণ চিকিৎসক সুব্রত ভট্টাচার্যকে।
- दो दशक से अधिक की सेवाओं के बाद शिक्षक मोहम्मद वजीहुद्दीन जमाल की सम्मानपूर्वक विदाई
- गो हत्या बंद करने एवं गौ माता को राष्ट्रीय माता घोषित करने हेतु 27 को देश के प्रत्येक जिलाधिकारी को ज्ञापन
- Burnpur Midtown क्लब ने पूर्व महासचिव श्रीकांत प्रसाद साह की सदस्यता की समाप्त
- बराकर के गौरांग मंदिर में पूजा-अर्चना की राज्य के पिछड़ा वर्ग कल्याण एवं लोक निर्माण विभाग के राज्य मंत्री नदियाचांद बाउरी ने
- राज्य विधानसभा में गुंडा दमन विधेयक पारित लोकतांत्रिक आंदोलनों को दबाने की आशंका : मीनाक्षी मुखर्जी


