Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

ইসিএলের খোলামুখ খনিতে নতুন প্যাচ খোলা নিয়ে এজেন্ট অফিসে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলে ইসিএলের কালিপাহাড়ি কোলিয়ারির এজেন্ট অফিসে কালিপাহাড়ি ওপেন কাস্ট বা খোলামুখ খনির “বি” প্যাচ চালু করা নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে ইসিএলের তরফে উপস্থিত ছিলেন কালিপাহাড়ি গ্রুপের এজেন্ট এস রায়, ম্যানেজার দীপক পান্ডে, পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস ও সিকিউরিটি অফিসার কনক রায়।

এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা, চার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, আইটাক, ইনটাক ও সিটুর শাখা সম্পাদক বাদল মিশ্র, অশোক হরিজন, ভোলা হাঁড়ি, উমেশ পাসোয়ায়, রিজভি সহ ” বি” প্যাচ এলাকার স্থানীয় বাসিন্দারা। বৈঠকের পরে বলা হয়েছে, আলোচনা ফলপ্রসু হয়েছে। উপস্থিত সবাই বি প্যাচ খোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
উল্লেখ্য, এই কালিপাহাড়ি খোলামুখ খনিতে আগেই এ ও সি প্যাচ চালু হয়েছিলো। তার মধ্যে সি প্যাচের কাজ সম্পুর্ণ হয়েছে। এ প্যাচের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *