দুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ নিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি, কাজল মিত্র, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : সড়ক দুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের পর বিজেপির নুনি অফিসে আনা হয়েছে। সেখানে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। এরপর মরদেহগুলো আমদিহা পেট্রোল পাম্পের সামনে নিয়ে আসা হয়। মৃতদেহ নিয়ে সেখানে রাস্তা অবরোধ করেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা।














তারা নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাম্পের গাড়িতে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তারা। তাই অবিলম্বে দোষীদের শাস্তি এবং নিহতদের স্বজনদের ক্ষতিপূরণের দাবি জানান
সকলে। ঘটনাস্থলে ভারী পুলিশ মোতায়েন করা হয়। ঘণ্টাখানেক জাম থাকার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
প্রসঙ্গত গত রবিবার আসানসোলের বারাবনি এলাকায় বারাবনি থানার গৌরান্ডী থেকে আসানসোল যাওয়ার রাস্তায় আমডিহা মোড় এর কাছে আমডিহা মোড়ে এক পেট্রোল পাম্প থেকে তেল ভরে বার হওয়ার সময় পেলোডার এসে তাদের ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলু সিংহের আর আহত অবস্থায় পুলিশ মহেন্দ্র সিংহকে নিয়ে যায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনিও মারা যান।এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বারাবনি ব্লক জুড়ে।
পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে মৃত দুই বিজেপি নেতা মন্ডল সভাপতি ও সম্পাদক ছিলেন। তবে দুই বিজেপি নেতার পথ দুর্ঘটনায় মৃত্যুকে নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল জেলা বিজেপি নেতৃত্বরা। যার কারনে সঠিক তদন্তের দাবী চেয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
- सड़क दुर्घटना में युवक की मौत मुआवजे की मांग को लेकर आसनसोल में थाने के सामने परिवार का प्रदर्शन
- बर्नपुर में नगर एवं शहरी विकास मंत्री के नाम पर “अग्नि कप” का आयोजन फुटबॉल को किक मारकर किया उद्घाटन
- পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে আসানসোলে থানায় বিক্ষোভ পরিবারের সদস্যদের
- বার্নপুরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর নামে ” অগ্নি কাপ ” ফুটবলে কিক মেরে করলেন উদ্বোধন
- रानीगंज में तारातला दुर्घटना में मृत श्रमिक के घर पहुंचे विधायक, सरकारी सहायता, सहयोग और दोषियों को उदाहरणात्मक सजा दिलाने का दिया आश्वासन।


