এক মহিলা বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হলো পুলিশের ভ্যান
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জিঃ এক মহিলা বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হলো পুলিশের পিকআপ ভ্যান, আহত হলো বিচারাধীন বন্দির সহ এক মহিলা পুলিশ কর্মী ও পিকআপ ভ্যানের খালাসি। ঘটনাটি ঘটে দুই নম্বর জাতীয় সড়কের অন্ডাল গ্রাম সংলগ্ন এলাকায় । এদিন আসানসোল সংশোধনাগার থেকে দুর্গাপুরে মহিলা বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময়ই অন্ডাল গ্রামের কাছে একটি ভিআইপি কনভয়টিকে পাস দিতে গিয়ে পিকআপ ভ্যানটি, গতি কমিয়ে চলতে যাওয়ার সময় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।














এই দুর্ঘটনায় মহিলা বিচারাধীন বন্দী গুরুতরভাবে জখম হয়। একই সাথে জখম হন এক মহিলা পুলিশ কর্মী ও পিকআপভ্যানের খালাসী। ঘটনার খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

