বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে ৬টি সংসদ সহ একটি সমিতি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস।১১টি সংসদের মধ্যে ৬টি সংসদ সহ একটি সমিতি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস।সোমবার মনোনয়ন প্রত্যাহারের দিন তৃণমূল কর্মী সমর্থকরা বিডিও অফিসের বাইরে আবীর খেলে খুশী প্রকাশ করেন।তবে এদিন সিপিএম নেতা রঞ্জিত সরকার জানান প্রথম দিনে গোলাপ ফুল দিয়ে শাসক দলের তরফে শান্তির বার্তা দিলেও পরবর্তী সময়ে সিপিএমের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রানে মারার হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের দুষ্কৃতীদের তরফে।














তবে সিপিএম প্রার্থীরা,জানিয়েছে তাদের নিজ ইচ্ছায় তারা মনোনয়ন পত্র তুলে নিচ্ছে।আবার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা সিং জানান বিরোধীরা নিজের ইচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করছে।কাউকে ধমকানো বা চমকানো হচ্ছে না।বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে।তাদের অভিযোগ ভিত্তিহীন।তারা যদি প্রমান করতে পারে শাসক দলের কেউ এমন কাজ করছে তবে রাজনীতি ছেড়ে দেবে।
- दो दिवसीय दौरे पर धनबाद पहुंचे प्रधानमंत्री के सलाहकार कल्याणेश्वरी मंदिर में की पूजा, झरिया और BCCL अधिकारियों के साथ करेंगे चर्चा
- দুদিনের সফরে ধানবাদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কল্যাণেশ্বরী মন্দিরে দিলেন পুজো, ঝরিয়া ও বিসিসিএল আধিকারিকদের সঙ্গে আলোচনা
- नेपाल में तबाही मृतकों को श्रद्धांजलि देने के लिए रानीगंज में भाजपा ओबीसी मोर्चा की मौन रैली
- নেপালে বিপর্যয় নিহতদের শ্রদ্ধা জানাতে রানিগঞ্জে বিজেপি ওবিসি মোর্চার মৌন মিছিল
- संपत्ति के लालच में पति की हत्या का आरोप, पत्नी और साले-सालियों पर गंभीर आरोप पांडवेश्वर में सनसनी, पुलिस जांच में जुटी


