Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

ASANSOL BY POLL BLOG : কিছু বুথে ইভিএমে সমস্যা, নির্বিঘ্নে শুরু ভোট

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত*:  শুরু হলো আসানসোল লোকসভা উপনির্বাচন। সকাল সাতটার সময় ভোট শুরু হয়। তার আগে করা হয় মক পোল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারপর দেখা যায় সমস্যা তৈরী হয় বেশ কিছু বুথের ইভিএমে। যার জন্য ঐসব বুথে ভোট শুরু হতে দেরী হয়।

এদিন সকাল সকাল বাড়িতে বাবা ও মাকে প্রণাম করে ও আর্শীবাদ নিয় আসানসোলের  এলআইসি অফিসে ভোট দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,  সব বুথে যাওয়ার চেষ্টা করবো। তৃনমুল কংগ্রেস বুঝে গেছে, তারা হারছে। তাই ঝামেলা করার চেষ্টা করবে। খবর পেলেই সেখানে পৌঁছাবো।  এরপর তিনি বুথে বুথে যান। নটার পরে মন্ত্রী মলয় ঘটকের ভোট দেওয়ার কথা রয়েছে চেলিডাঙ্গার স্কুলে। এবারের উপনির্বাচনে পুরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় ঘুরছেন তিন পর্যবেক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *