দুয়ারে সরকার শিবির প্রথম দিনে সালানপুর ব্লকে দেখা গেল মানুষের ভীড়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সারা রাজ্য জুড়ে পুনরায় শুরু হয়েছে দুয়ারে সরকার তবে এবারের দুয়ারে সরকারে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগমের ক্যাম্প । সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বাঁশকাটিয়া গ্রামে শুরু হল আজকের প্রথম দুয়ারে সরকার শিবির।এইবার রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শিবিরে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগমের বিশেষ ক্যাম্প।যেখানে রয়েছে সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধা।নতুন করে বিদ্যুৎ সংযোগ বা বকেয়া বিলের ৫০% ছাড়।তাছাড়া যেসব মানুষ দীর্ঘ দিন ধরে সরকারি জায়গায় বসবাস করছে তাদেরও পাট্টা দেওয়ার পরিসেবা এবং মৎস্য চাষীদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান।














এদিন বিধায়কের প্রতিনিধি রূপে শিবিরে এসে পরিদর্শন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মনোজ তেওয়ারী।তাছাড়া এইদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি,উপ প্রধান রঞ্জন দত্ত সহ আরো অনেকে। এদিন রঞ্জন দত্ত বলেন মানুষ দুয়ারে সরকার শিবির থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসেবা পাচ্ছে।তাই আমার আবেদন যারা এখনও আসেনি তারা আসুন ফর্ম ফিলাপ করে সুবিধা গ্রহণ করুন।
- কুলটিতে সার্ভিস রোডে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, জখম চালক ও খালাসি
- शिक्षा सबसे शक्तिशाली साधन है, धन-दौलत नहीं: प्रो. डॉ. रफीद अली
- जामुड़िया नगरपालिका के पूर्व वाइस चेयरमैन एवं माकपा नेता का निधन
- প্রয়াত জামুড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সিপিএম নেতা
- अंडाल में राष्ट्रीय राजमार्ग के ओवरब्रिज पर बड़े हादसे से बचाव, ट्रक के पीछे चारपहिया वाहन ने मारी जोरदार टक्कर चालक घायल
- অন্ডালে জাতীয় সড়কে ওভারব্রিজে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, ট্রাকের পেছনে ধাক্কা চারচাকা গাড়ির আহত চালক
- ” জাতীয় ক্রীড়া দিবসে” আসানসোলে ৫ কিলোমিটার ম্যারাথন, ফিট ইন্ডিয়ার বার্তা







