DURGAPUR

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত ব্যাক্তিকে গাছের মধ্যে বেঁধে রাখলো স্থানীয়রা

নাম জড়ালো স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের কিছু নেতার, ভীতিহীন বলে দাবি তৃণমূল শ্রমিক নেতৃত্বের, কটাক্ষ বিজেপির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : রাজ্য জুড়ে নিয়োগে বেনিয়মের মধ্যেই এবার লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে গাছে বেঁধে রাখোলো স্থানীয়রা। ঘটনাস্থল দুর্গাপুরের রাষ্ট্রয়ত্ত সংস্থা মিশ্র ইস্পাত প্রকল্পের ঠিক সামনের একটি মাঠে। অভিযোগ দুর্গাপুরের মেন গেট এলাকার এক ব্যাক্তি মিশ্র ইস্পাত প্রকল্পের ঠিকা কর্মী হিসেবে কাজের জন্য এই শান্তুনু মুখার্জীকে প্রায় দু লক্ষ ষাট হাজার টাকা দেন মাস ছয়েক আগে, আজ চাকরিতে যোগ দিতে এলে দুর্গাপুরের মেন গেট এলাকার ঐ ব্যাক্তির কাছ থেকে জব কার্ড কেড়ে নেয় আটকে রাখে তাকে। কাকে টাকা দিয়ে চাকরিতে যোগ দিয়েছে এই কথা জানতে চাইলে তখন প্রতারিত যুবক দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা শান্তুনুর নাম বলে।

কৌশলে তাকে ডেকে পাঠানো হয় কারখানার গেটের সামনে, সে আসা মাত্রই শান্তনুকে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা। ক্যামেরার সামনে অভিযুক্ত ব্যাক্তি দাবি করে এই টাকা নাকি চাকরি পেয়ে খুশি হয়ে দিয়েছে ঐ যুবক, নিজেকে কখনো আই. এন. টি. ইউ. সি কখনো আই. এন. টি. টি. ইউ. সি সমর্থক বলে দাবি করে টাকার পুরো অংশ ভাগাভাগি করে তৃণমূল শ্রমিক সংগঠন আর কংগ্রেসের শ্রমিক সংগঠনের পার্টি ফান্ডে দেওয়া হয়েছে বলে দাবি করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ, আটক করে অভিযুক্ত শান্তনু মুখার্জিকে।

এই ঘটনায় রাজনীতির রং চড়েছে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে গোটা রাজ্য জুড়ে যেকোনো ঘটনায় তৃণমূল শ্রমিক নেতারা তোলাবাজি করছে এই ছবি লজ্জার, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে দলের ভাবমূর্তি নস্ট করার চক্রান্ত শুরু চলছে বলে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ত্বর অভিযোগ। তবে যেভাবে গোটা রাজ্য জুড়ে নিয়োগ প্রক্রিয়ায় বেনিযম নিয়ে তোলপাড়, একের পর এক তৃণমূল নেতারা কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা গুলির স্ক্যানারে ঠিক তখন চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে গাছে বেঁধে রাখার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *