Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

বিধায়ক অফিসের সামনে টোটো চালকদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুড়িয়ার বিধায়ক অফিসের সামনে চালকদের বিক্ষোভ প্রদর্শন। সূত্র থেকে জানা গিয়েছে ” জামুড়িয়ার বিভিন্ন রুটের সমস্ত টোটো চালকেরা টোটো নিয়ে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং এর অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন। বিধায়ক অফিসের বাইরে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে একের পর এক টোটো। যদিও জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং অফিসে না থাকায় সমস্ত টোটো চালকদেরকে ফিরে যেতে ।

টোটো চালকেরা জানান ” আগামী পয়লা আগস্ট থেকে টোটো রেজিস্ট্রেশন ও টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকলেই টোটো নিয়ে রাস্তায় বেরোতে পারবে? এই নিয়মের ফলে বিপাকে পড়ে সমস্ত টোটো চালকেরা। টোটো চলাচল যদি রাস্তায় বন্ধ হয় ? তাহলে টোটো চালকদের পরিবার কি চলবে । সংসার কিভাবে চলবে। জামুড়িয়া এলাকায় চার থেকে পাঁচ হাজার টোটো চলাচল করে রাস্তায়। অসহায় দরিদ্র টোটো চালকদের কি ভাবে সংসার চলবে তা নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *