পুরনিগমের মাসিক বোর্ড বৈঠক, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি, পানীয়জল ও আলো নিয়ে আলোচনা কংগ্রেস কাউন্সিলারদের বয়কট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের পানীয়জল, আলো সহ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলরদের মাসিক বোর্ড বৈঠকে আলোচনা হলো। পুরনিগমের মুখোমুখি হলে এদিন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে এই বোর্ড বৈঠক হয়। বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও অন্য কাউন্সিলররা ছিলেন।
তবে সময় ” নাপছন্দ ” হওয়ায় এদিনের বোর্ড বৈঠক আসানসোল পুরনিগমের কংগ্রেসের কাউন্সিলাররা বয়কট করেন।











এই প্রসঙ্গে কংগ্রেস কাউন্সিলরদের তরফে গোলাম সরবর ও এস এম মুস্তাফা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার বেলা বারোটার সময় বোর্ড বৈঠক ডাকা হয়েছে। আর আমরা শুক্রবার বেলা সাড়ে বারোটার সময় নামাজ পড়তে যাই। আমরা বলেছিলাম এর আগে বা পরে বোর্ড বৈঠক ডাকা যেতে পারতো। আমরা বলেছিলাম। কিন্তু তা করা হয়নি। তা আমরা এই বৈঠক বয়কট বা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি।


এদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন বোর্ড বৈঠকে পানীয়জল, আলো সহ বিভিন্ন পুর পরিসেবা নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি করা হবে তার একটা রুপরেখাও ঠিক করা হয়েছে। অন্যদিকে এই মিটিং এ পুরো নিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও কাউন্সিলরদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়ে মেয়র বলেন কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটা সমীক্ষা হয়েছে, খুব শিগগিরই সেটা লাগু করা হবে কাউন্সিলের ভাতা নিয়ে আগে মাছের মিটিংয়ে আলোচনা হবে।
- आसनसोल में विजयादशमी पर सिंदूर खेला में झूमीं महिलाएं, मां दुर्गा की विदाई के समय खुशी के बीच छाई उदासी
- আসানসোল জুড়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা, উমার বিদায়বেলায় আনন্দের মাঝে বিষাদের সুর
- कुल्टी के आरएसएस भवन में विजयादशमी पर हुआ शस्त्र पूजन
- কুলটির আরএসএস ভবনে বিজয়া দশমীতে অস্ত্রপূজো
- কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইতের বাড়িতে দিনদুপুরে চুরি, এলাকায় চাঞ্চল্য


