নিমচা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ সিপিআই(এম) এর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : পুলিশকে হুঁশিয়ারি দিয়ে, পুলিশ ফাঁড়ি ঘেরাও করে, পুলিশ তৃণমূলের নেতাদের সঙ্গে মিলে সিপিএমের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন এমনই দাবি করে, কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার বিকেলে নিমচা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিআইএম।
শুক্রবার রানীগঞ্জের হাড়াভাঙ্গায় সিপিআই(এম)’র দেওয়ার লিখনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই অভিযোগের প্রেক্ষিতে এদিন বিকেলে, তৃণমূলের ওই সকল অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে, নিমচা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) কর্মীরা।














সিপিআই(এম)’র অভিযোগ, শুক্রবার সকালে সিপিআই(এম) কর্মী কল্লোল কর্মকার সহ তিনজন পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের সমর্থনে দেওয়াল লিখনের কাজ করছিলেন, তখন তৃণমূলের তিনজন দুষ্কৃতি এসে তাদের উপর চড়াও হয়, ও অশ্রাব্যভাষায় গালিগালাজ করে দেওয়াল লেখার রঙ উল্টে দেয়। পাশাপাশি কল্লোল কর্মকারের জামা ছিঁড়ে দেয়। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলে দাবি।
সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায়, পূর্ণচন্দ্র ব্যানার্জির পুলিশকে অভিযোগ জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাদের আরো দাবি, তৃণমূল তিরাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে জনবিচ্ছিন্ন হচ্ছে বলেই তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে।
যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেন সম্পূর্ণ ঘটনাটাই সাজানো ঘটনা। যে দেওয়ালে এই দেওয়াল লিখন করতে তারা গেছিলেন তারাই তাদের দেওয়াল লিখতে বাধা দিয়েছে, সেখানে কোন তৃণমূল কর্মী সমর্থক তাদের বাধা দিতে যায়নি সম্পূর্ণটাই তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে বলেই দাবি করেন তৃণমূল নেতা দেবরাজ মিশ্র।
- पांडवेश्वर ट्रैफिक गार्ड पुलिस ने टोटो और ऑटो चालकों के साथ चलाया जागरूकता कार्यक्रम
- सिदाबाड़ी में फ्लोटिंग सौर विद्युत परियोजना का ग्रामीणों ने किया विरोध, डीवीसी के खिलाफ फिर तेज आंदोलन का आह्वान
- আসানসোল ওল্ড স্টেশন কালচারাল ক্লাবের কালিপুজোর প্রস্তুতি শুরু খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণের সূচনা
- পান্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশের টোটো ও অটো চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
- সিদাবাড়িতে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা গ্রামবাসীদের, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলনের ডাক


