আসানসোলে ব্যস্ততম রাস্তায় পেট্রোল ট্যাঙ্কারে আগুন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ভরসন্ধ্যায় আসানসোল শহরের অন্যতম ব্যস্ততম ও জনবহুল এসবি গরাই রোডের ময়দা কল মোড়ে পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটা এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে আসানসোল দমকল বিভাগের একটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসে। কিছুক্ষনের চেষ্টায় দমকলকর্মীরা গোটা ট্যাঙ্কারে জল ছিটিয়ে আগুন নেভান। বলা ভালো যে,
আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের একটা ঘটনা থেকে রেহাই পায় গোটা এলাকা।














এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দূর্গাপুরের রাজবাঁধ থেকে পেট্রোল ভর্তি একটা ট্যাঙ্কার আসানসোলের এসবি গরাই রোডের একটা পেট্রোল পাম্পে যাচ্ছিলো। এসবি গরাই রোডের ময়দা কল মোড়ের কাছে আচমকাই ঐ ট্যাঙ্কারের ইঞ্জিনের সামনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ট্যাঙ্কার দাঁড় করিয়ে চালক ও খালাসি নেমে পড়েন। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দৌড়াদৌড়ি শুরু করেন। ট্যাঙ্কারের চালক ও খালাসি বলেন, ইঞ্জিনের কাছে ওয়ারিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
দমকল বিভাগের কর্মীরা বলেন, শট সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस

- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश

- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं

- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা



