Monday, July 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Monday, July 20, 2026
Latest:
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

রক্তদান শিবিরের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল চিত্তরঞ্জনে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চিত্তরঞ্জন এরিয়া ৬ কমিউনিটি হলে চিত্তরঞ্জন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ‘এর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা দিকপাল ফুটবলার তরুণ দে মহাশয় এবং বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদ নির্মল দাস মহাশয় ।এবং একইসাথে বিশিষ্ট ক্রিকেটার স্বর্গীয় ফাল্গুনী মজুমদারের প্রতিকৃতিতে ছেলে অনুজিৎ মজুমদার মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করে।

এদিনের এই অনুষ্ঠানে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহযোগিতায় মোট ৬০ ইউনিট রক্ত সংগ্ৰহ করা হয়।তাছড়া এদিন কিছু দুস্থ খেলোয়াড় দের মধ্যে খেলা সামগ্রী প্রদান করা হয় । ‘ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব চিত্তরঞ্জন’ এর সম্পাদক অঙ্কুর চ্যাটার্জি ও সভাপতি দীপঙ্কর মিত্র বলেন,’এই শুভময় মুহূর্তকে আর আনন্দ মুখরিত করতে প্রতিবছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।একইসাথে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে পিছিয়ে পড়া গ্রাম বাংলার গিয়ে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়ে থাকে।


এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সুন্দর মুমেন্ট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি রক্তদাতাদের কেও সুদৃশ্য মোমেন্টও ও ক্লাবের সার্টিফিকেট দেওয়া হয় । অনুষ্ঠানে সম্পাদক অঙ্কুর চ্যাটার্জী, সভাপতি দীপঙ্কর মিত্র,সুদীপ্ত পাল ,নন্দন সিং ,উত্তম ধর ,সুদীপ্ত দে, শ্যামা ঘোষ, অনির্বান ঘোষ ,সর্বজিত সিনহা,দেবশ্রী চৌধুরী ,তাপস দাস চৌধুরী , রাজা ভট্টাচার্য, প্রদীপ রায়, মিঠুন দাস,সহ বহু ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *