Thursday, August 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, August 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে দূর্গাপুজোয় স্বদেশী বার্তার ” অভয়া পুস্তক বিপনি “

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের বার্ণপুর রোডে কোর্ট মোড় সংলগ্ন রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির পুজো মন্ডপের কাছে উদ্বোধন হলো সাহিত্য পত্রিকা ” স্বদেশী বার্তা “র বুকস্টল ” অভয়া পুস্তক বিপনি “। এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দেন সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (প্রকাশক, স্বদেশী বার্তা সাহিত্য পত্রিকা), দেবতনু ভট্টাচার্য ( লেখক), চিত্রশিল্পী শীর্ষ আচার্য, কবি সৌরভ ভাদুড়ি, সোমনাথ মজুমদার ও সোমনাথ ভট্টাচার্য।


এই প্রসঙ্গে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, পুজোর কটাদিনের জন্য এই বুকস্টল করা হয়েছে। আরজি করের পরে পরপর বাংলার বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটেছে, তাতে আমাদের কারোর মন ভালো নেই। আমরা এই বুকস্টলের মধ্যে দর্শনার্থীদের কাছে বার্তা দিয়ে বলতে, বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *