দেন্দুয়া পঞ্চায়েতে তিনটি ঢালাই রাস্তার শিল্যানাস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের লেফ্ট ব্যাংক ও বাথানবাড়ি গ্রামে তিনটি নতুন ঢালাই রাস্তার শিল্যানাস করা হলো মঙ্গলবার ।এদিন রাস্তার কাজের শিলান্যাস করেন দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শিমুলা মারান্ডি, উপপ্রধান রঞ্জন দত্ত। ছিলেন পঞ্চায়েত সদস্য রেখা মল্লিক, সমাজসেবী তথা শ্রমিক নেতা মনোজ তেওয়ারি , সুপ্রকাশ মাজি, মবিন খান সহ আরো অনেকে। এদিন প্রথমে লেফ্ট ব্যাংক ফরেট অফিস থেকে নতুনপাড়া পর্যন্ত ১৫০ ফুটের রাস্তার শিলান্যাস করা হয়। পঞ্চায়েত সমিতি প্রায় দেড় লক্ষ ব্যয় করে এই রাস্তা তৈরি করবে ।









তারপরে লেফ্ট ব্যাংক নিউ কলোনি থেকে হদলা রোডের সংযোগ রাস্তা শিলান্যাস করা হয়। প্রায় দুশো ফুটের এই রাস্তা দেন্দুয়া পঞ্চায়েতের ফিফটিন এফসি ফান্ড থেকে ২ লক্ষ টাকা ব্যয় করে ঢালাই করা হবে। এছাড়া বাথনবাড়ি গ্রামে একটি রাস্তা দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় করা হবে। এদিন সেই রাস্তার কাজেরও শিল্যানাস করা হয় ।
এদিন মনোজ তেওয়ারি বলেন, বর্ষা কালে এই সব রাস্তার জন্য এলাকার মানুষের প্রচুর সমস্যার হতো। তাই বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এই তিনটি রাস্তার শিল্যানাস করা হলো।




- আসানসোলে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান শ্রীপুর
- ইসিএলের সদর দফতর সিটুর সভা বেসরকারিকরণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে আন্দোলনের ডাক
- दुर्गापुर में पुलिस की दो बड़ी कार्रवाई, 1 गिरफ्तार, 10 हिरासत में; कई पेनड्राइव, एटीएम कार्ड और हार्ड डिस्क बरामद
- দুর্গাপুরে পুলিশের দুটি বড়সড় অভিযান গ্রেফতার ১, আটক ১০, উদ্ধার একাধিক পেনড্রাইভ, এটিএম কার্ড ও হার্ডডিস্ক
- SAIL–ISP Secret Ballot Election में ISP Permanent Workers Union की भागीदारी पर महत्वपूर्ण निर्णय

