Thursday, August 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, August 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

দিনে দুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়লো এক দুষ্কৃতি


বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দিনেদুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয় দের হাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। রবিবার সালানপুর থানার রূপনারায়নপুর বাজার এলাকার ঘটনা। জানা যায়
স্থানীয় এক মহিলা রূপনারায়ণপুর বাজার থেকে পূজার সামগ্রি ক্রয় করে রূপনগরের দিক হয়ে বাড়ি ফিরছিলেন। তখনই
জয়া রিসিপশন এর ঠিক পেছন আসতেই ঝাড়খন্ড নাম্বারের এক বাইকে করে দুই যুবক ওই মহিলার হার ছিনতাই করতে যায়। মহিলার চিৎকার করতেই স্থানীয় মানুষ জন ছুটে আসে এবং ওই দুই যুবক ছিনতাই করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে এক’জন কোন রকমে ছুটে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা একজন কে ধরে ফেলে।এবং ওই যুবককে গণধোলাই দেয়।এবং বাইকটি ভাংচুর চালায়।


পরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারী কে রূপনারায়ণপুর পুলিশ এর হাতে তুলে দেয় । ও ঝাড়খন্ড নাম্বারের ওই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ওই মহিলা পুনম সিং জানান তিনি ও তার সাথে একজন রূপনারায়ণপুর বাজার থেকে বাজার করে আসার সময় ঠিক জয়া রিসিপশনের পিছনে আসতেই বাড়িতে করে আসা ২ যুবক পুনম দেবীর গলার হার ছিনিয়ে নিয়ে পালাতে যায়। তখনই পালাতে গিয়ে গাড়ি থেকে পড়ে গিয়ে স্থানীয়রা একজনকে ধরে ফেলে অন্য একজন পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *