আসানসোল দুর্গাপুর পুলিশে ১১ জন পুলিশ কর্মীর বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : – সাব ইন্সপেক্টর, এএসআই সহ ১১ জন পুলিশ কর্মীকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বদলি করেছে। মইনুল হককে বুদবুদ থানা থেকে বদলি করে রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। অপরদিকে রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ মনোজিৎ ধারাকে বুদবুদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ করা হয়েছে। তাপস কুমার মন্ডলকে জামুরিয়া থানা থেকে ডিডিতে পাঠানো হয়েছে। সুবীর চন্দ্র সেনকে কন্ট্রোল রুম থেকে পিওডব্লিউসি সেলে পাঠানো হয়েছে।














বরাকর ফাঁড়ির দুই এএসআইকে লাইনে পাঠানো হয়েছে। এএসআই হরিতারন ঘোষ ও জয়দেব ধীবরকে লাইনে পাঠানো হয়েছে। সঞ্জয় দেবনাথকে পুলিশ লাইন থেকে দুর্গাপুর টিজিতে পাঠানো হয়েছে। দেবদুলাল মাজিকে লাইন থেকে ডিডিতে পাঠানো হয়েছে এবং জিতেন্দ্র নাথ দেবসী এবং সব্যসাচী ব্যানার্জিকে ডিডি থেকে বরাকর পিপিতে পাঠানো হয়েছে।
- दुर्गापुर में नाबालिगों से रक्तदान कराने का आरोप टीएमसीपी सदस्य समेत तीन गिरफ्तार, पुलिस कर रही जांच
- দুর্গাপুরে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ টিএমসিপির সদস্য সহ ধৃত তিন, তদন্তে পুলিশ
- बर्नपुर में सनसनी सेल पर आम लोगों की जमीन कब्जाने का आरोप, अदालत का “स्टे ऑर्डर”
- বার্নপুরে চাঞ্চল্য সেলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ, আদালতের ” স্টে অর্ডার “
- Asansol को मिला पहला मेडिकल कॉलेज, ESI अस्पताल बनेगा ESIC मेडिकल कॉलेज : श्रम मंत्री अर्जुन सिंह


