ASANSOL

আসানসোলে কারখানা মালিকের কাছ থেকে বাজেয়াপ্ত সাড়ে ৫ লক্ষাধিক টাকা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে আবারও নগদ টাকা বাজেয়াপ্ত করা হলো। শনিবার সকালে আসানসোলের ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে শুভ দাস নামে জামুড়িয়ার একটি কারখানা মালিকের গাড়ি থেকে পুলিশ ৫ লক্ষ ৬১ হাজার ৫৭০ টাকা বাজেয়াপ্ত করেছে

জানা গেছে, অন্য দিনের মতো শনিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা কন্যাপুর ফাঁড়ির ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে নাকা চেকিং চলছিলো। সেই সময় একটি গাড়িতে করে শুভ দাস নামে এক যুবক জামুড়িয়ায় যাচ্ছিল। নাকা চেকিংয়ে থাকা পুলিশ ও এসএসটি টিমের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাকে থামানো হয়
তারপর তার গাড়ি ঐ পরিমাণ টাকা পাওয়া যায় ।


আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি( সেন্ট্রাল) মানবেন্দ্র দাস জানান, কন্যাপুর ফাঁড়ি এলাকার জুবিলি মোড়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য ২৪ ঘণ্টা নাকা চেকিং করা হচ্ছে। শুভ দাস নামে এক যুবকের গাড়ি থেকে এই টাকা পাওয়া যায়। সেই টাকার ব্যাপারে তথ্য প্রমান দেখাতে না পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

তবে শুভ দাস জানায়, জামুরিয়ায় আমার কারখানা আছে। সেই কারখানার শ্রমিকদের ছুটি ও বোনাস দিতে ঐ টাকা নিয়ে যাচ্ছিলাম । পুলিশকে সঠিক কাগজপত্র না দেখাতে পারাতে ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আমাকে পরে ডাকা হয়েছে কাগজপত্র দেখানোর জনঢ়। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এসএসটি টিমের আধিকারিক বলেন কিশোর মাড্ডি বলেন, সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *