Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো আলু বোঝাই ট্রাক

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- আসানসোলের পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আলুবোঝাই গাড়ি যেনো ভীন রাজ্যে না যেতে পারে তার জন্য ডুবুর্ডি চেকপোষ্টে ধানবাদ গামী রাস্তায় পুলিশের পক্ষ থেকে চেকিং করা হয়। ট্রাক থামিয়ে কাগজ পত্র ক্ষতিয়ে দেখে আলু বোঝাই ট্রাক পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্চে।শুক্রবার পুলিশের পক্ষ থেকে চেকিং করার সময় বর্ধমান থেকে বিহারের উদ্যেশে আলুবোঝাই ট্রাক যাচ্ছিলো।

পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে ঐ গাড়িটির কাগজপত্র ক্ষতিয়ে দেখার জন্য আটকাতে গেলে গাড়িটি স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাক টি উল্টে যায়।যদিও চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *