হেলমেট না পড়া বাইক চালকদের কপালে চন্দনের ফোঁটা
পুলিশ দিবস উপলক্ষে আসানসোলের কুলটিতে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” জনসচেতনতার প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল ও কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ “ পুলিশ দিবস বা রাইজিং ডে সেলিব্রেশন ” উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্টে শুক্রবার ” সেফ ড্রাইভ সেভ লাইফ “র প্রচারে জনসচেতনতা মূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই হেলমেট না পড়ে বাইক চালকদের কপালে চন্দনের টিকা পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে, একটি করে হেলমেট দেওয়া হয়। পাশাপাশি তাদরকে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” সম্পর্কে সচেতন করা হয়। একই সাথে হেলমেট ছাড়া বাইক না চালানো, ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালানো এই সব বিষয়ে তাদেরকে সচেতন করা হয়। তবে এদিন পুলিশের চোখ পড়ে একটি মোটর বাইকে ক্ষুদে স্কুল পড়ুয়াকে নিয়ে রাস্তায় হেলমেট বিহীন রাস্তায় বেরিয়েছেন। সেইসময় ঐ মোটর বাইক চালককে দাঁড় করিয়ে পুলিশের পক্ষ থেকে ঐ ক্ষুদে স্কুলপড়ুয়া ও মোটর বাইক চালককে হেলমেট পরিয়ে বোঝানো হয় মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার কতটা জরুরি।














এদিন কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গী ফাঁড়ির যৌথ উদ্যোগে ৪০ টি হেলমেট বিতরণ করা হয় বাইক আরোহীদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক শুভেন্দু চট্টোপাধ্যায় ও চৌরঙ্গী ফাঁড়ির ওসি শীতল নাগ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
একইসঙ্গে, ১২ তম পুলিশ দিবসকে সামনে রেখে এদিন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও নিয়ামাতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগ নিয়ামতপুরে একটি মিছিল বার করা হয়। এই মিছিল থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। এই অনুষ্ঠানে যেখানে ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
- রাতের অন্ধকারে উধাও রাহুল সাংকৃত্যায়নের ৯ ফুট মূর্তি, রানিগঞ্জে বিক্ষোভ
- নবান্নের নির্দেশে বুলডোজার অভিযান, দুর্গাপুরে ভাঙা হলো সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়
- पुलिस की बड़ी कार्रवाई, भारी मात्रा में शराब, अवैध लॉटरी के खिलाफ अभियान में 2 गिरफ्तार
- ফিফা বিশ্বকাপের আবহে মিষ্টির ‘মেসি’! সেমিফাইনালের আগে দুর্গাপুরের ব্যবসায়ীর অনন্য সৃষ্টিতে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস
- Asansol : Flyover, Multilevel Parking समेत कई अहम सुझाव ADDA की बड़ी बैठक में व्यापारिक संगठनों ने दिए


