নামী কোম্পানির নকল টায়ার ও টিউব বিক্রির অভিযোগ, গ্রেফতার দোকান মালিক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ( Asansol Barakar News Today ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির বরাকর বাস স্ট্যান্ডের সামনে একটি টায়ার ও টিউব বিক্রির দোকানে সোমবার অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের এই অভিযানে একটি নামী কোম্পানির লেবেল লাগানো ৫১৭ টি টিউব ও বেশকিছু টায়ার বাজেয়াপ্ত করা হয়।














জানা গেছে, দিল্লি থেকে ঐ নামী কোম্পানির মালিকের অভিযোগের ভিত্তিতে এই অভিযান করা হয়েছিলো। নামী কোম্পানির নকল প্যাকেট তৈরি করে নকল টায়ার ও টিউব বিক্রি করার অভিযোগ দোকান মালিককে প্রথমে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়।পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( ইবি) সন্দীপ চৌধুরী।
- দিনে দুবার কাজ করার নির্দেশ প্রতিবাদে বার্নপুরের বোরো অফিসে বিক্ষোভ পুরনিগমের সাফাই কর্মীদের
- हाइजैक कंटेनर मामले में कांकसा पुलिस को बड़ी सफलता, झारखंड से 1.20 करोड़ रुपये के गारमेंट्स बरामद, दो गिरफ्तार
- হাইজ্যাক হওয়া কনটেনারের সূত্র ধরে সাফল্য কাঁকসা পুলিশের ঝাড়খণ্ড থেকে উদ্ধার ১ কোটি ২০ লক্ষ টাকার সামগ্রী, ধৃত দুই
- ईसीएल की जमीन पर अवैध निर्माण पर चला बुलडोजर, टीएमसी नेता विनोद नोनिया के कथित कार्यालय को किया ध्वस्त
- ECL-এর জমিতে অবৈধ নির্মাণ, তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার কথিত কার্যালয়ে বুলডোজার


